Sunday, January 26, 2014

কন্ট্যাক্ট লেন্সের ব্যবহার

অনেক দিন পর লিখতে বসেছি...আগের সেই স্প্রিহা আর সেই উদ্যম এর খুব অল্পই অবশিষ্ট আছে......অনেকটা চুপিসারেই আবার শুরু করলাম লেখাটা কারন আবার যে কবে হঠাত করে ডুব দিবো তার ঠিক নেই...বাংলাদেশে একটা মেয়ের লাইফস্টাইল ব্লগিং আসলে অনেকটা রিস্কি...কারন আমাদের সাইবার সিকিউরিটির স্বল্পতা......

যাই হোক শুরুটা করি একটা নতুন অভিজ্ঞতা দিয়ে...আমার লাইফ এ কিছুদিন আগে একটা বাদামি লেন্স এর আগমন ঘটেছে...ফ্রেশলুক ব্র্যান্ড এর লেন্স এটি...... ফ্রেশলুক ব্র্যান্ড হিশেবে আসলে কেমন তা ঠিক জানিনা...used or unused নামের একটা গ্রুপ থেকে এটা কেনা মাত্র ৪০০ টাকা দিয়ে...যেহেতু প্রথম ব্যবহার করছি তাই দাম এবং কালার নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করিনি।

ব্যবহারের খুঁটিনাটি
১। লেন্স এর সাথে পট থাকে যেটাতে লেন্স কে পরে রাখা হয়।
২। লেন্স এর সংরক্ষন করার জন্য একধরনের সল্যুশন থাকে যেটা যেকোন চশমার দোকানে পাওয়া যায়। আমার স্যলুশন টা ১৫০ টাকা নিয়েছে।
৩। সল্যুশন কেনার আগে ওটার ক্যাপ টা লকড কিনা দেখে নিবেন......(আমি ধরা খেয়েছি তাই বললাম...)
৪।লেন্স খুব বেশি ব্যবহার করার ইচ্ছা না থাকলে সব চেয়ে ছোট সল্যুশন নিবেন কারন সল্যুশন এর ক্যাপ খোলার পর ৩ মাস ব্যবহার করা যায়।
৫।যতবার লেন্স ব্যবহার করবেন ততবার সল্যুশন এর পানি চেঞ্জ করতে হবে।

 
গুরুত্বপূর্ণ
সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হল যে প্রথম লেন্স ব্যবহার করে যারা তাদের চোখে ঘোলা, ইরিটেশন, চোখে বার বার পানি চলে আসা, এবং খচ খচ করাটা স্বাভাবিক। আমারো এটা হচ্ছে। পরে গুগল করে জানতে পারলাম এটা আসলে স্বাভাবিক। চোখের সাথে এডজাস্ট হতে ৩ দিন -২ সপ্তাহ সময় লাগে।

এছারা প্রতিবার লেন্স পরার ও খোলার সময় হাত জীবাণুমুক্ত করার জন্য ভালো করে হাত ধুতে হয়।




















No comments:

Post a Comment