Tuesday, February 18, 2014

বেটার লেট দেন নেভার, সরস্বতী পূজা, ২০১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা উৎসব শুধু এখানকার মানুষের না বরং সারা ঢাকা শহরের মানুষের। আর সরস্বতী পুজার কথা না বললেই না। এবার অন্তত ৫০ টা মন্ডপ হয়েছিলো পুজার। আর এত মানুষের ভিরে নিজেদের চেনা ক্যাম্পাসটাকেই অচেনা লাগছিলো। আর পুজার উৎসব মানেই ভিড়ে ধাক্কাধাক্কি করে বন্ধুদের সাথে মন্ডপ দেখা, একসাথে ঘোরা আর খাওয়া। মেয়েদের তো রীতিমত সাজগোজের প্রতিযোগিতা চলে। আমিও এই দিনের শাড়ি পরার সুযোগ মিস করিনা কখনো। এই পুজার সব চেয়ে মজার অভিজ্ঞতা হল পুজার আগের রাতে যখন মন্ডপ গুলোতে শেষ ফিনিশিং এর কাজ চলে সেই সময় সবাই মিলে রসায়ন বিভাগের মন্ডপে গিয়ে অনেক নাচানাচি করা যেটা একটা মেয়ে কখনই করতে পারেনা। আমরা কয়েকটা মেয়ে এত নেচেছিলাম যে নাচা শেষ হওয়ার পর দেখি মন্ডপের আশেপাশে ভিড় জমে গেছে( দ্যাট ওয়াস অকওয়ার্ড বিট) :P । তো এখানে আমার পুজার সেলেব্রেশানের কিছু ছবি। চুল ড্রিমস পার্লার থেকে করা। বাকিসব আমারই করা। :)






Sunday, February 2, 2014